গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৪৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 5
পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান মুক্তাকে গ্রেফতার করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে নেওয়া হয়। এ সময় আদালত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
পুলিশ জানায়, নাঈমুজ্জামান মুক্তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যা, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
Tag :






















