Dhaka ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার

খোরশেদ আলম নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 47

নওগাঁয় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তজেলা কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী এবং মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন রনি ওরফে রনি প্রামাণিককে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় শুক্রবার (২ অক্টোবর) রাতে জেলার আত্রাই থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর মহাদেবপুর থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত দোকান বন্ধ করে মূল্যবান স্বর্ণ নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অলিপ দত্ত। এ ঘটনায় হত্যা মামলা করা হয়।

ঘটনার পর নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ, মহাদেবপুর থানা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চ তদন্ত শুরু করে। পরে পিবিআই ও সিআইডিও তদন্তে যুক্ত হয়। অতিরিক্ত পুলিশ সুপার জয় ব্রতের নেতৃত্বে মহাদেবপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে বিশেষ তদন্ত দল গঠন করা হয়।

তদন্তে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, নওগাঁ শহরের ডিজিটাল নজরদারি ক্যামেরা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রনি প্রামাণিককে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার রনি প্রামাণিক নাটোরের উত্তর আলাইপুর এলাকার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে।

পুলিশের দাবি, রনির কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও পাঁচটি ক্যাপ জব্দ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে রনি ৩৩ থেকে ৩৪টি সিম ব্যবহার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতার পাঁচটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এসব মামলার অধিকাংশই স্বর্ণ চুরি ও ডাকাতিসংক্রান্ত।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার

প্রকাশের সময় : ১১:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬