গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা
- প্রকাশের সময় : ০৮:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 9
গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এইচ এম শাহাদাত। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টুসহ অন্যরা বক্তব্য দেন।
সভায় শিশুশ্রমের কারণ ও ক্ষতিকর প্রভাব, শিশুশ্রম নিরসন এবং অভিভাবকদের সচেতন ও উদ্বুদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শ্রমজীবী শিশুদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পরে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১৯টি চেক শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




















