Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। তবে এমপি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

এর আগে, এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জামিন পেলে আপত্তি নেই বলে আদালতকে জানান নিহত দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের বাবা এস এম মাসুম বিল্লাহ।

আদালতে হাজির হয়ে হলফনামার মাধ্যমে আসামিদের জামিনে অনাপত্তির কথা জানান তিনি।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চাওয়া হয়েছিল। তারা ঘটনার সাথে জড়িত নন। ইতোমধ্যে বাদীপক্ষের সাথে আপস-মীমাংসা হয়েছে।

বাদীও আদালতকে জানিয়েছেন, দুই আসামি জামিন পেলে তার কোনো আপত্তি নেই।

শুনানি শেষে আদালত এমপি নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করলেও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে জামিন দেন।

এই মামলায় গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৪ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের আরো চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দণ্ডবিধির ৩০৬ ধারায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও বাদীর শ্যালক মো: ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

এ মামলায় মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ড শেষে গত ২২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। অপর আসামি ওবায়দুর রহমানকে গত ২৩ সেপ্টেম্বর গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন

প্রকাশের সময় : ০৫:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬