Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ১১:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

নওগাঁর মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান সার্কেল এসপি, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক ও তদন্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করেন। একই সঙ্গে থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত এবং সাধারণ মানুষের সেবাদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে তিনি মহাদেবপুর থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন।

জনবান্ধব পুলিশিং ও সুন্দর-নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

প্রকাশের সময় : ১১:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬