Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পেয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

পদকপ্রাপ্তির এ স্বীকৃতি তাঁর পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে রাজশাহী রেঞ্জের কর্মকর্তা ও সদস্যদের জন্য গৌরবের বিষয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

প্রকাশের সময় : ০৬:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬