Dhaka ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নূরুল ইসলাম দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এস এম জিলানী অজ্ঞাত নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হুমকি, থানায় জিডি পুলিশ সেজে ট্রেনে যাত্রীকে জরিমানা, টাকা না পেয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজ

দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জিয়া মঞ্চ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আজাদী ময়দান চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

জানা যায়, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা বিএনপির কার্যালয়ে জিয়া মঞ্চের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পান্না চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মুক্তি, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম ফারুক, পৌর জিয়া মঞ্চের সভাপতি আব্দুর রাকিব, সাধারণ সম্পাদক মোজাহার উদ্দীন বাবলা, সদর উপজেলা কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, জেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন খান মুকুল প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে তারা মনে করেন। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা করা হলে বিএনপি মাঠে থাকবে এবং জিয়া মঞ্চের নেতাকর্মীরাও সর্বশক্তি নিয়ে মাঠে থাকবেন বলে তারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় জিয়া মঞ্চের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬