গুরুত্বপূর্ণ সংবাদ:
শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে কয়রায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
এসকে এম মহসিন রেজা, কয়রা (খুলনা)
- প্রকাশের সময় : ০২:১৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 5
শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনার কয়রায় দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কয়রা থানা উত্তর শাখার উদ্যোগে স্থানীয় ডি.এফ. নকশা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচি পালিত হয়।
ছাত্রশিবির কয়রা থানা উত্তর শাখার সভাপতি মাজহারুল হান্নান হেলানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা. অয়েসকুরুনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রকল্যাণ সম্পাদক মো. সাইফুল। এ ছাড়া স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহা. অয়েসকুরুনী শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “শহীদের রক্ত কখনো বৃথা যায় না। মানুষের সেবার মাধ্যমেই আমরা তাঁদের আদর্শকে সমাজে বাঁচিয়ে রাখতে চাই।”
দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে জানানো হয়। ছাত্রশিবিরের এমন সেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
Tag :





















