Dhaka ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি আবু তালিব নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ৩ বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর ইউরিয়া ও টিএসপি সংকটে কয়রার কৃষক, আমন আবাদে মারাত্মক হুমকি শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে কয়রায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: ‘নৌকা’ স্থগিত, যুক্ত হলো ‘না’ প্রতীক নেপাল লিগে দল পেলেন আকবর আলী, পোখারায় সাকিব সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ৩

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 6
নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে। পোরশা থানা এলাকায় পরিচালিত এই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সরাইগাছি থেকে আড্ডা রোডের একটি আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি ওই আমবাগানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত তাদের আটক করে স্থানীয় লোকজনের উপস্থিতিতে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করে।
আটকরা হলেন: ১. সৈয়বুর (২৬), পিতা: আক্তারুল, সাং: মনোহরপুর, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
২. আব্দুল্লাহ @ পলাশ (২২), পিতা: তোহুরুল, সাং: মনোহরপুর, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
৩. দেলোয়ার (২২), পিতা: ফাইজ উদ্দিন, গ্রাম: তারাপুর পোড়াপাড়া, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
এ সময় তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশি করে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি পোটলায় ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো তিনটি পোটলায় ৪ কেজি ২০০ গ্রাম—সব মিলিয়ে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিযোগে গাঁজা এনে ওই আমবাগানের কাছে বিক্রির জন্য অবস্থান করছিলেন। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে সৈয়বুর ও আব্দুল্লাহ @ পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পূর্বেও মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশের সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬