শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন রাজার অবিশ্বাস্য রানআউট মিস, চলছে বিতর্ক ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াই টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট আওয়ামী লীগের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি আবারও পেছাল এসএ গেমস, নতুন সূচি আগামী সেপ্টেম্বরে মাঠে ও মাঠের বাইরে হামজা আমার অনুপ্রেরণা: ফারহান বিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোর শেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদ

টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 5
টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট
📌 এক নজরে মূল তথ্য:

  • টেস্ট দলের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি।
  • কায়েদে আজম ট্রফিতে নিজের দল ফাটারের হয়ে করছেন ফাটাফাটি বোলিং।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — টেস্ট দলের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি। গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে শাহিন শাহ আফ্রিদিকে রাখা হয়েছে শুধু সাদা বলের ক্রিকেটে। ওয়ানডে ও টি-টুয়েন্টির চুক্তি পেয়েছেন বাঁহাতি এই পেসার। কিন্তু টেস্ট ক্রিকেটে ব্রাত্য হওয়ার পর লাল বল হাতে যেন নতুন করেই জবাব দিচ্ছেন শাহিন।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

কায়েদে আজম ট্রফিতে নিজের দল ফাটারের হয়ে করছেন ফাটাফাটি বোলিং।টুর্নামেন্টে নিজের সর্বশেষ চার ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট। এর মধ্যে গত বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডের প্রথম দিনে ফয়সালাবাদ রিজিয়নের বিপক্ষে ৪৩ রানে ৭ উইকেট নিয়েছেন ফাটার দলের এই পেসার। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন একটি উইকেট। ফাটা ম্যাচটা জিতেছে ৭ উইকেটে। ৫ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে আপাতত আফ্রিদির দল ১ নম্বরে।

আফ্রিদির এই পারফরম্যান্স অবশ্য এক ম্যাচের নয়। এর আগের ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে নিয়েছিলেন ৯ উইকেট। তার আগের দুই ম্যাচে পিআর ব্লুজের বিপক্ষে ৬টি এবং লাহোর হোয়াইটসের বিপক্ষে ৪ উইকেট। সব মিলিয়ে ৪ ম্যাচে ২৭ উইকেট। ব্যাট হাতেও অবদান রেখেছেন আফ্রিদি। পাঁচ ইনিংসে করেছেন ১৩৪ রান। সর্বোচ্চ ৪২।

দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই

কৌশল ও দলগত বিশ্লেষণ

মাসখানেক ধরেই বল হাতে দারুণ ছন্দে আছেন ২৬ বছর বয়সী এই পেসার। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখে নিয়েছিলেন ১০ উইকেট। এবার লাল বলের ক্রিকেটেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন।

টেস্ট ক্রিকেটে আফ্রিদির সর্বশেষ ম্যাচ ছিল এ বছরের মে মাসে, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে। সেই সিরিজে হেরেছিল পাকিস্তান। এখন পর্যন্ত ৩৪ টেস্ট খেলে ৫৮ ইনিংসে তাঁর উইকেট ১২৬। গড় ২৮.১৩। পাঁচ উইকেট পেয়েছেন চারবার।টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পেলেও লাল বলের ক্রিকেটে আফ্রিদির এই পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবাতে পারে। আপাতত তাঁর বার্তা স্পষ্ট, টেস্ট ক্রিকেটের দরজা তিনি বন্ধ হতে দিতে রাজি নন।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট

প্রকাশের সময় : ০৪:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬