সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জেসুসের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পর্তুগাল ক্যাম্প ছাড়লেন বের্নার্দোও! সাবেক চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ সোবহানের উপর হামলার অভিযোগ প্রথম বলেই আউট রবিন, আগের রাতের গল্প শোনালেন তানজিদ এক এনআইডিতে পাঁচটির বেশি সিম নয়, থাকছে ফেস ভেরিফিকেশন নেদারল্যান্ডসের কাছে হেরে সুপার সিক্সের আশা ঝুলে গেল বাংলাদেশের যার সঙ্গে সংঘর্ষে মৃত্যু, নিষেধাজ্ঞা পেলেন সেই গোলরক্ষক সন্তান না হওয়ায় বিয়ে ভাঙার ভিডিও ভাইরাল, পেলেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের গবেষণাগারে সার্ভার দিয়েছে গ্রামীণফোন এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ২০১৮ থেকে ২০২৬: বাংলাদেশকে তাড়া করে ফিরছে একই দুঃস্বপ্ন

ভারতের জয় থামিয়েছিল নিউজিল্যান্ড, এবার নিউজিল্যান্ডের জয় থামাল ভারত

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 21
ভারতের জয় থামিয়েছিল নিউজিল্যান্ড, এবার নিউজিল্যান্ডের জয় থামাল ভারত

একটা টেস্ট, আরেকটা ওয়ানডে—ফরম্যাট ভিন্ন, তুলনাও তাই পুরোপুরি মেলে না।তবে একটা জায়গায় মিল বড়ই। দুটোই অপরাজেয়–যাত্রা থামিয়ে দেওয়ার।২০২৪ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে স্বাগতিকদের ১২ বছর ও ১৮টি সিরিজ অপরাজেয় থাকার ধারায় ছেদ টেনেছিল নিউজিল্যান্ড। এবার নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে কিউইদের আধিপত্যে ইতি টানল ভারত। সাত বছর আর ১১ সিরিজ পর দেশের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হারল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ভারত জিতেছে ৩-১ ব্যবধানে।আজ মাউন্ট মঙ্গানুইয়ে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ভারতের ২২ রানের জয়ে তৈরি হয়েছে এই ‘প্রতিশোধের মঞ্চায়ন’।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিতেছিল ভারতই। তৃতীয়টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থটিতে জয় পায় নিউজিল্যন্ড। আজ শেষ ম্যাচেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিকেরাই। কিন্তু ভারত ম্যাচটা নিজেদের দিকে টেনে নিয়েছে বোলারদের কৃতিত্বে।২০৯ রান তাড়া করতে নেমে অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, আকিব নবী ও যশ ঠাকুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারিয়েছে নিউজিল্যান্ড। ১ উইকেটে ৬৪ রান তুলে ফেরলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকেরা। সর্বোচ্চ ৩১ রান করেন ডিন ফক্সক্রফট। ভারতের হয়ে ৩ উইকেট নেন অর্শদীপ, দুটি করে সিরাজ ও অক্ষর প্যাটেল।

এর আগে ভারতের রান দুই শ পার করানোয়ও ভূমিকা রাখেন এই তিনজন। অক্ষর করেন সর্বোচ্চ ৪৬ রান, একই রান করেন ঈষাণ কিষাণও। আর দশম উইকেট জুটিতে ২৬ রান যোগ করার পথে অর্শদীপ খেলেন ৪ বলে ১৪ রানের ইনিংস, সিরাজ অপরাজিত থাকেন ২০ বলে ১৪ রানে।বোলারদের ব্যাট হাতে ভালো করার দিনে অনাকাঙ্খিত এক স্মৃতির মুখোমুখি হয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ওয়ানডেতে ৭ আর চতুর্থ ওয়ানডেতে ০ রানে আউট হওয়া এই ব্যাটসম্যান আজ ফিরেছেন ৫ রানে। দ্বিপক্ষীয় সিরিজের তিনটি ম্যাচে কোহলি এক অঙ্কের ঘরে আউট হলেন এ নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২০১২-১৩ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও তিনবার এক অঙ্কের রানে আউট হয়েছিলেন তিনি।তবে নিজে রান না পেলেও দিন শেষে কোহলির মুখে হাসিই ফুটেছে দলের জয়ে। এটি আবার ঘরের বাইরে কোচ গৌতম গম্ভীরের প্রথম সিরিজ জয়।

ভারত: ৪২.১ ওভারে ২০৯ (অক্ষর ৪৬, কিষাণ ৪৬, ধীর ২২; স্যান্টনার ৩/৪৭, ডাফি ৩/৬০)। নিউজিল্যান্ড: ৪৮.১ ওভারে ১৮৭ (ফক্সক্রফট ৩১, কেলি ২৪; অর্শদীপ ৩/৩০, মোহাম্মদ সিরাজ ২/৩১)। ফল: ভারত ২২ রানে জয়ী। সিরিজ: ভারত ৩-২ ব্যবধানে জয়ী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতের জয় থামিয়েছিল নিউজিল্যান্ড, এবার নিউজিল্যান্ডের জয় থামাল ভারত

প্রকাশের সময় : ০৪:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬