পিএইচপি কী, কেন ইউরোপের সরকারি ওয়েবসাইটগুলো বন্ধ রাখতে হলো

- প্রকাশের সময় : ০১:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 3

ওয়েবে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি ঠিক করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরও গতকাল বুধবার ইউরোপজুড়ে অনেকগুলো সরকারি ওয়েবসাইট বন্ধ হয়ে যায়।
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
পিএইচপির ডেভেলপাররা গতকাল জানান, তারা গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি সংশোধনে প্যাচ প্রকাশ করবেন।
আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাইবার নিরাপত্তা কর্মকর্তারা সতর্কবার্তায় বলেন, যেসব সংস্থা এই প্যাচগুলো প্রয়োগ বা ব্যবহার করে ত্রুটি সংশোধন করতে পারছেন না, তারা যেন নিজেদের ওয়েবসাইটগুলো অফলাইনে রাখেন।
পিএইচপি এমন একটি প্রোগ্রামিং ভাষা, যার মাধ্যমে ওয়েবসাইট পরিচালিত হয়। এটি পর্দার আড়ালে কাজ করে। কোনো ব্যবহারকারী একটি ওয়েবপেজ খুললে এর বিভিন্ন উপাদান এক করে সম্পূর্ণ পেজটি ব্যবহারকারীর ব্রাউজারে পাঠায় পিএইচপি চালিত সার্ভার।
ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব
এটি ওপেন সোর্স হওয়ায় বিনামূল্যে ব্যবহারযোগ্য। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে প্রোগ্রামিং ভাষাটির রক্ষণাবেক্ষণের কার্যক্রম পরিচালিত হয়। ওয়েবসাইটের স্বত্বাধিকারীদের সাধারণত সরাসরি এর সঙ্গে কাজ করতে হয় না।
ওয়েব প্রযুক্তি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডব্লিউথ্রিটেকসের বরাতে রয়টার্স জানিয়েছে, যেসব ওয়েবসাইটের প্রোগ্রামিং ভাষা শনাক্ত করা সম্ভব, সেগুলোর প্রায় ৭০ শতাংশ পিএইচপিতে চলে।
বহুল জনপ্রিয় ওয়ার্ডপ্রেসের পেছনেও রয়েছে এই ভাষা। ওয়ার্ডপ্রেস এমন একটি সফটওয়্যার, যা ব্লগ, ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের ওয়েবপেজ, সরকারি পোর্টাল, অনলাইন দোকান ও সংবাদমাধ্যমসহ পৃথিবীর মোট ওয়েবসাইটের প্রায় ৪০ শতাংশ পরিচালনা করে।
























