শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষিক্ত ‘পাকিস্তানি পাইলট’ নাকভি নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বালিয়াকান্দিতে গোয়ালঘরের তালা ভেঙে দুটি গাভী চুরি যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি ভিনিসিয়ুসের জন্য আমি রিয়ালের ক্ষতি করতে পারি না: মরিনিও পরীমনির পাশে দাঁড়ালেন প্রভা, বললেন- ‘আমাকেও ব্যডটাচ করা হয়েছিল’ পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে গেল নাসার সুইফট স্পেস টেলিস্কোপ স্পর্শের অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন

যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 6
যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি

নব্বইয়ের দশকের শেষ দিকে ছোট পর্দায় অভিষেক হয় সুরাইয়া হুদা রাত্রির। দর্শকদের কাছে তিনি রাত্রি নামেই পরিচিত। ‘ধূসর বসন্ত’ তার অভিনীত প্রথম নাটক। এরপর ‘আত্মাহুতির পালা’ নাটকে অভিনয় করেন তিনি। মুক্তিযুদ্ধের গল্পনির্ভর এই নাটক তাকে বেশ পরিচিতি এনে দেয়। এতে অভিনয় করেছিলেন গোলাম মুস্তাফার মতো বিখ্যাত অভিনেতাও।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

এরপর প্রচারিত হয় ‘রাতের পাখি’ নামে এক ঘণ্টার একটি নাটক। এতে রাত্রির বিপরীতে অভিনয় করেন আজিজুল হাকিম। নাটকটি দর্শকপ্রিয়তা পায়। এরপর আজিজুল হাকিম ও রাত্রি জুটি হয়ে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন।

বর্তমানে আমেরিকায় আছেন রাত্রি। অনেক বছর ধরে সেখানেই বসবাস করছেন তিনি। নিজের অভিনয়জীবনের শুরুর দিকের স্মৃতিচারণা করে রাত্রি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আত্মাহুতির পালা নাটকটি প্রচারিত হওয়ার পর আমার ক্যারিয়ার পুরোপুরি বদলে যায়। চারদিক থেকে অনেক সাড়া পাই। সেই সঙ্গে সিনেমার অনেক পরিচালক তখন আমাকে বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব দেন। বাসায়ও পরিচালকেরা আসতে শুরু করেন। কিন্তু সিনেমায় অভিনয় করা হয়নি।’

এই অভিনেত্রী জানান, টিভি নাটকে অভিনয়ের ব্যাপারে তার পরিবার রাজি ছিল না। একটি নাটকে অভিনয় করবেন—এ কথা বলেই তিনি পরিবারকে রাজি করিয়েছিলেন।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

‘আগন্তুক’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেও দর্শকদের সাড়া পান তিনি। ‘হীরামন’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়ান। অভিনয় করেন মামুনুর রশীদের পরিচালনায় ‘দানব’ ধারাবাহিকে। এতে আজিজুল হাকিমের বিপরীতে ছিলেন তিনি।

‘দানব নাটকে অভিনয় করে সবার কাছ থেকে প্রশংসা পেয়েছি। যতগুলো নাটকে অভিনয় করেছি, সবগুলোর জন্যই দর্শকদের ভালোবাসা পেয়েছি।’

জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময়ই আমেরিকায় পাড়ি জমান রাত্রি। তবে প্রথমবার দেশ ছাড়ার ছয় বছর পর ফিরে এসে এস এ হক অলিকের পরিচালনায় ‘জল পড়ে পাতা নড়ে’ ধারাবাহিকে অভিনয় করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি

প্রকাশের সময় : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬