Dhaka ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হতে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা দল থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৫:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 8

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ১৫ আপ মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বাবরা রেলগেট এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালীগঞ্জ ও মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন বিভিন্ন এলাকায় অরক্ষিত পারাপার ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বাবরা রেলগেটসহ কয়েকটি স্থানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশের সময় : ০৫:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬