Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

বিনা খরচে অ্যালার্জিকে গুডবাই বলুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 51

ব্যক্তিজীবনে অ্যালার্জি যে কত ভয়ঙ্কর তা ভুক্তভোগী জানেন। কত পথ-মত অবলম্বন করেও অনেকে এই অবস্থা থেকে মুক্তি পাননি। সুস্বাদু খাবার চোখের সামনে দেখে জিহ্বাতে পানি আসলেও অ্যালার্জির ভয়ে অনেকের তা আর খাওয়া হয় না। বছরের পর বছর ভুক্তভোগীরা এসব খাবার খাওয়া থেকে বিরত থাকেন আর ভোগেন পুষ্টিহীনতায়। তবে আর নাই অ্যালার্জির চিন্তা। আক্রান্ত ব্যক্তিরা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এবার বিনা খরচে এলার্জিকে গুডবাই জানান।
এজন্য আপনাকে যা করতে হবে–

১ কেজি নিম পাতা নিন। ভালো করে তা রোদে শুকান।
শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন। এরপর তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন।
এবার ইসবগুলের ভুষি কিনুন।

প্রস্তুতপ্রণালী
এক চা চামচের ৩ ভাগের ১ ভাগ নিমপাতার গুঁড়া এবং ১ চা চামচ ভুষি ১ গ্লাস পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন। ২১ দিন একটানা খেতে হবে।

কার্যকারিতা শুরু হতে ১ মাস লেগে যেতে পারে। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে এলার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন- হাঁসের ডিম, বেগুন, গরুর মাংস, চিংড়ি, কচু, কচুশাক, গাভীর দুধ, পুঁইশাক, মিষ্টি কুমড়াসহ অন্যান্য খাবার খান। দেখবেন কোনো সমস্যা হচ্ছে না।

সাবধানতা- নিজ থেকে ইচ্ছে মতো বেশি বেশি নিম পাতা খাবেন না। প্রয়োজনে ডিগ্রীপ্রাপ্ত হেকিমের পরামর্শ নিন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিনা খরচে অ্যালার্জিকে গুডবাই বলুন

প্রকাশের সময় : ০৮:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬