Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 4

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ করে নিতে রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবনও প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠান উপলক্ষে দরবার হলকে সাজানো হয়েছে নতুন সাজে। ঐতিহাসিক এই হলে এর আগেও বিভিন্ন রাষ্ট্রপতির শপথ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হবে। আমন্ত্রিত অতিথিদের সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে আসন গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। এরপর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন।

রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

এ ছাড়া তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ

প্রকাশের সময় : ১০:০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬