শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩১৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 5

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট এক হাজার ৩১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। মৃত চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা।

আজ শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭৬ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৩৬ হাজার ৭১৪ জনে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। ফলে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ২৯৪ জনে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট দুই লাখ ১০ হাজার ৯৮২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দুই লাখ দুই হাজার ৩৯৪ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩১৪

প্রকাশের সময় : ০৬:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬