Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষ, শনিবারের মধ্যে দেশে পাঠানোর প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ ধামইরহাটে হত্যার পর মরদেহে আগুন, ১২ ঘণ্টায় সাবেক মেম্বারসহ গ্রেপ্তার ২ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 3

রাজবাড়ীর পাংশায় রাইস মিলের মোটর চুরির সন্দেহে মো. জজ আলী বিশ্বাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের মৃত শাহাদত মন্ডলের ছেলে মো. হাকিম মন্ডল (৫০) এবং একই এলাকার মৃত সমেশ মন্ডলের ছেলে মো. করিম মন্ডল (৬৫)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে কসবামাজাইল ইউনিয়নের মো. আরিফ নামে এক যুবক মোবাইল ফোনে জজ আলী বিশ্বাসকে ডেকে নিয়ে যান। পরে ভোর ৪টার দিকে কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট মাঠের মধ্যে করিম মন্ডলের রাইস মিলের সামনের রাস্তায় তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জজ আলী বিশ্বাসকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহতের মা আছিয়া খাতুন বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা করেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান দুই আসামি হাকিম মন্ডল ও করিম মন্ডলকে গ্রেপ্তার করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, নিহতের মা আছিয়া খাতুন বাদী হয়ে মামলা করেছেন। এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬