Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ স্থাপন কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ গবেষণা থেকে প্রকাশনা: জাবিতে একাডেমিক পাবলিশিং নিয়ে সেমিনার প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী আটক রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের বিভ্রান্তিকর তথ্যে ক্ষুব্ধ ঢাকা সাবেক সেনাপ্রধান আজিজকে গ্রেফতারে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য চিঠি সিজদায় ইস্তিগফার পাঠ করার ফজিলত সম্পর্কে জানলে অবাক হবেন মধুখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

গবেষণা থেকে প্রকাশনা: জাবিতে একাডেমিক পাবলিশিং নিয়ে সেমিনার

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 3

গবেষণার ধারণা থেকে মানসম্মত গবেষণাপত্র তৈরি, আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন ও জার্নালে প্রকাশের বিভিন্ন ধাপ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ডিকোডিং একাডেমিক পাবলিশিং: রিসার্চ, কনফারেন্সেস অ্যান্ড জার্নালস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে হায়ার স্টাডি ক্লাব (JUHSC) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী আওলি উর রহমান। তিনি নিজের গবেষণা ও প্রকাশনার অভিজ্ঞতা তুলে ধরে গবেষণার বিষয় নির্বাচন, গবেষণাপত্র প্রস্তুত, সম্মেলনে উপস্থাপন, জার্নাল নির্বাচন ও প্রকাশনা প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আওলি উর রহমানের ২৮টি আন্তর্জাতিক স্কোপাস-ইনডেক্সড জার্নাল প্রকাশনা রয়েছে। এর মধ্যে ১৩টি গবেষণাপত্রে তিনি প্রথম লেখক এবং ১৫টিতে সহলেখক। এছাড়া তাঁর আটটি IEEE সম্মেলনভিত্তিক প্রকাশনা রয়েছে, যার দুটিতে তিনি প্রথম লেখক এবং ছয়টিতে সহলেখক।

সেমিনারে গবেষণা শুরু করার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরার পাশাপাশি গবেষণার ফলাফল আন্তর্জাতিক মানের জার্নাল ও সম্মেলনে উপস্থাপনের বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফখরুল ইসলাম ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় অধ্যাপক মিজানুর রহমানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো এবং সংগঠনের উপদেষ্টা হিসেবে বরণ করে নেওয়া হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহ তৈরি এবং একাডেমিক পাবলিশিংয়ের বাস্তব প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গবেষণা থেকে প্রকাশনা: জাবিতে একাডেমিক পাবলিশিং নিয়ে সেমিনার

প্রকাশের সময় : ০৭:১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬