Dhaka ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 83

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর স্বামী বীরেন কর্মকার (৪৮) পালিয়ে যান।

সোমবার (১৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে মান্দা উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মিতা কর্মকারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর শয়নকক্ষের খাটের নিচে হলুদ প্লাস্টিকের বস্তায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিতার স্বামী বীরেন কর্মকার পালিয়ে যান। তিনি ঘাটকৈর গ্রামের মৃত মিন্টু কর্মকারের ছেলে।

পুলিশের দাবি, বেশ কিছুদিন ধরে মিতা ও বীরেন দম্পতি বাড়িতে গাঁজা রেখে মাদক ব্যবসা করে আসছিলেন।

মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম জানান, এ ঘটনায় মিতা কর্মকার ও পলাতক বীরেন কর্মকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক বীরেনকে গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী আটক

প্রকাশের সময় : ০৬:০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬