Dhaka ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নওগাঁয় হাইড্রোলিক হর্ন ব্যবহারে তিন পরিবহনকে জরিমানা

নওগাঁয় আইনজীবীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 77

নওগাঁ জেলার সরকারি কৌঁসুলি (পিপি/জিপি) ও অন্যান্য আইনজীবীদের সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা পরিচালনা, তদন্ত কার্যক্রম এবং পুলিশ ও আইন কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় নওগাঁ জেলার পিপি ও এপিপিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সরকারি কৌঁসুলিরা মামলার তদন্ত, সাক্ষী হাজিরা, কেস ডকেটসহ বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য ও পরামর্শ দেন। পরে পুলিশ কর্মকর্তারা আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে সরকারি কৌঁসুলিদের প্রয়োজনীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সরকারি কৌঁসুলিদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন। তিনি বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পুলিশ ও আইন কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার বলেন, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে জনগণের স্বার্থে ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ ও আইনজীবীদের একসঙ্গে কাজ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় আইনজীবীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশের সময় : ১১:০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬