Dhaka ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নওগাঁয় হাইড্রোলিক হর্ন ব্যবহারে তিন পরিবহনকে জরিমানা

ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল ১৩ বছরের মোকাররমের

ইমদাদুল হক রানা
  • প্রকাশের সময় : ১২:১৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 70

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকাররম হোসেন মোল্লা (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোকাররম হোসেন মোল্লা ওই গ্রামের আবু সাঈদ মোল্লার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মোকাররম নিজ ঘরে বৈদ্যুতিক ফ্যানের সুইচ চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি প্রথমে তার বড় ভাই মুসা মোল্লার নজরে আসে। তিনি চিৎকার-চেঁচামেচি করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মোকাররমকে উদ্ধার করেন।

পরে তাকে চিকিৎসার জন্য রাজবাড়ীর উদ্দেশ্যে নেওয়ার পথে স্থানীয় রাজধরপুর বাজারের পল্লী চিকিৎসক আপতারুদ্দিন খান পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ১৩ বছর বয়সী কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল ১৩ বছরের মোকাররমের

প্রকাশের সময় : ১২:১৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬