Dhaka ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোকোর জন্মদিনে জাবিতে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 88

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামাল উদ্দিন হল ছাত্রদলের উদ্যোগে ’ইনডোর স্পোর্টস’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের কমন রুমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন বলেন, ’শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই প্রতিযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। কামাল উদ্দিন হলের নেতাকর্মীদের মধ্যে যে প্রাণবন্ততা ও ঐক্য বিদ্যমান, তা ছাত্রদলকে গর্বিত করে। এসময় তিনি কামাল উদ্দিন হলের খেলার মাঠের জরাজীর্ণ অবস্থার কথা তুলে ধরে সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে মাঠটি দ্রুত সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করতে হল ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ’কামাল উদ্দিন হল শাখা ছাত্রদল ক্যাম্পাসে সবসময় একতাবদ্ধ ও দায়িত্বশীল ইউনিট হিসেবে পরিচিত। বিএনপির ৩১ দফা রূপরেখায় ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে একজন খেলোয়াড় পরিবার বা সমাজের বোঝা না হয়ে আর্থিক ও মানসিকভাবে স্বাবলম্বী হতে পারেন। প্রয়াত আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়া উন্নয়নে যে অবদান রেখে গেছেন, সেই ধারা বজায় রেখে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কামাল উদ্দিন হল ছাত্রদল পজিটিভ রাজনীতিচর্চা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রোমান রাশিদুল, সেলিম রেজা, আসিফ ইকবাল, রায়হান হোসেন মিল্টন, কে এম রিয়াদ, হাসান শাহরিয়ার রমিম, রাজুয়ার হোসেন রাজু, জোবায়ের হাসান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর, আহ্বায়ক সদস্য কাজী সায়হাম, প্রতিযোগিতার আহ্বায়ক আফিফ মুনতাসির প্রমূখ বক্তব্য দেন। এসময় শাখা ছাত্রদল ও কামাল উদ্দিন হলের নেতৃবৃন্দ ও হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোকোর জন্মদিনে জাবিতে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২:০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬