Dhaka ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মধুখালীতে চারতলা ভবন থেকে পড়ে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:১২:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 66

ফরিদপুরের মধুখালীতে চারতলা ভবনে বৈদ্যুতিক আলোকসজ্জার কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত বিদ্যুৎ মিস্ত্রি আদিব শেখ (২০) মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) মধ্যরাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আদিব শেখ মধুখালী পৌরসভার শ্রীপুর গ্রামের আনোয়ার শেখের একমাত্র ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মধুখালী বাজারের একটি চারতলা ভবনে বৈদ্যুতিক আলোকসজ্জার কাজ করছিলেন আদিব। এ সময় অসাবধানতাবশত ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।

আদিবের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে চারতলা ভবন থেকে পড়ে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু

প্রকাশের সময় : ০৩:১২:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬