Dhaka ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশিপ বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০২:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 59

‘শিক্ষা বৃত্তি, বাল্যবিবাহ বন্ধে সহায়ক’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশিপ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বলিদাপাড়ায় সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের (বিবিএফ) আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক আলহাজ রোকেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, আলহাজ আমজাদ আলী, ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত কুমার ব্যানার্জী, মাওলানা ওলিয়ার রহমান, বিএনএসকেএসের সভানেত্রী মনোয়ারা খাতুন, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, হুমায়ুন কবির সোহাগ ও বিবিএফের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশসহ অনেকে।

হিরো উমেন স্কলারশিপের আওতায় কালীগঞ্জ উপজেলার স্কুল পর্যায়ের ১৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং কলেজ পর্যায়ের ২৫ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়।

স্কুল পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে মাসে ৫০০ টাকা করে ছয় মাসের জন্য মোট ৩ হাজার টাকা এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাসে ৬০০ টাকা করে ছয় মাসের জন্য মোট ৩ হাজার ৬০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশিপ বিতরণ

প্রকাশের সময় : ০২:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬