Dhaka ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:৫৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 77

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ কার্তিক চন্দ্র মালী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ছালিগ্রামে জনৈক গৌতমের ইটভাটার পাশে সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পত্নীতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ছালিগ্রামে একটি ইটভাটার পাশে সড়কে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে সেখানে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করা কার্তিক চন্দ্র মালীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় কার্তিক চন্দ্র মালী, পিতা কমল চন্দ্র মালী, সাং ছালিগ্রাম, থানা পত্নীতলা বলে জানান।

পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতরে নীল পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় কার্তিক চন্দ্র মালীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৫৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬