Dhaka ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট

বেনাপোল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 12

প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানের লক্ষ্যে সদস্য ফরম বিতরণ শুরু হচ্ছে আগামী ১২ আগস্ট বুধবার। এ কার্যক্রম চলবে ১৪ আগস্ট রাত ৮টা পর্যন্ত। সদস্যপদের জন্য আগ্রহী সাংবাদিকরা নির্ধারিত মূল্যে প্রেসক্লাব যশোর কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন।

সভায় আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম. আইউব ও আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন নির্বাচনের আগে ক্লাবের সদস্যপদ প্রদানের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে ১২ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে সদস্য ফরম বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ আগস্ট রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। ফরম সংগ্রহের পর ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

সদস্যপদের জন্য আবেদনকারীদের স্ব-স্ব গণমাধ্যম প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাওয়া অন্তত পাঁচ বছর আগের নিয়োগপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, কর্মরত গণমাধ্যম প্রতিষ্ঠানের পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আহ্বায়ক কমিটির সভায় সদস্যপদ প্রদানের প্রক্রিয়া নির্ধারিত সময় ও নিয়ম অনুযায়ী সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট

প্রকাশের সময় : ১০:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬