Dhaka ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

স্কুলছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 99

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সয়ন তাঁজ নামে এক যুবককে মারধর করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে উপজেলার সরকারি কোটালীপাড়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমতলী ইউনিয়নের সোনাটিয়া গ্রামের ফুলমিয়া তাঁজের ছেলে সয়ন তাঁজ বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন স্কুলের সামনে অবস্থান করে ছাত্রীদের উত্ত্যক্ত ও বিভিন্ন ধরনের প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের একাধিক ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তার পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সরকারি কোটালীপাড়া কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় জনতা সয়ন তাঁজকে আটক করে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, ‘বিষয়টি এখন জানতে পেরেছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্কুলছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশের সময় : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬