Dhaka ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, রহস্য

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 56

যশোর শহরের প্রাণকেন্দ্র মাইকপট্টি এলাকার একটি ভাড়া বাসা থেকে মিম নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাজী তাজের আলী মার্কেটের চতুর্থ তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে ওই তরুণী মার্কেটের চতুর্থ তলায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সোমবার তাঁর কয়েকজন বান্ধবী মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া না পেয়ে বাসায় গিয়ে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা খুলে ভেতর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে। রাতেই মরদেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তরুণীর পরিচিত ও সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস আগে প্রথম স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। দ্বিতীয় স্বামী প্রবাসে থাকায় তাঁদের অধিকাংশ সময় মুঠোফোনে যোগাযোগ হতো। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল বলে জানিয়েছেন তাঁর এক সহকর্মী।

এদিকে জানা গেছে, মিম যশোরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তবে চলতি মাসের ১ আগস্ট তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। কর্মক্ষেত্রে অন্যমনস্কতা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনে কী কারণ ছিল, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পারিবারিক, দাম্পত্য কিংবা ব্যক্তিগত কোনো বিষয় এর সঙ্গে জড়িত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, রহস্য

প্রকাশের সময় : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬