Dhaka ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় ডিবির অভিযানে দুই অনলাইন জুয়াড়ি আটক, মাদক সেবনের সরঞ্জামসহ তিনজন গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 88

নওগাঁয় অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই অনলাইন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ আরও তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে রোববার (৯ আগস্ট) রাতে নওগাঁ সদর থানাধীন সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাত ৯টার দিকে সুইপার কলোনির মূল গেটসংলগ্ন ফাঁকা জায়গায় পুলিশের অভিযানকারী দল পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাপ্পি হোসেন (৩০), হাট নওগাঁ পাটালীর মোড় এলাকার নুরুল ইসলামের ছেলে এবং রাসেল সাম্ভির তপু (৩০), দক্ষিণ হাট নওগাঁ এলাকার রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, বাপ্পি হোসেনের দেহ তল্লাশি করে ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। তার মোবাইলে অনলাইন জুয়ার দুটি সাইটের তথ্য পাওয়া যায়। প্রাথমিক যাচাইয়ে গত এক সপ্তাহে ওই দুটি সাইটে ৪৪ হাজার ৮০০ টাকার জুয়া সংক্রান্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে। অপর আটক রাসেল সাম্ভির তপুর মোবাইলেও একই ধরনের অনলাইন জুয়ার সাইটের তথ্য পাওয়া যায়। তার মোবাইলে ১৭ হাজার ৪০০ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

একই অভিযানে সুইপার কলোনির সনু বাশফোরের ঘরে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন সনু বাশফোর, সিকুয়া বাশফোরের ছেলে; সম্রাট (২৯), স্বীকারপুর এলাকার খোকার ছেলে এবং মানিক (২৬), খাস নওগাঁ মৃধাপাড়া এলাকার ধলু হোসেনের ছেলে। পুলিশ তাদের মাদক সেবনের সরঞ্জামসহ মাদকাসক্ত অবস্থায় পাওয়ার কথা জানিয়েছে।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি এলাকায় মাদক প্রতিরোধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। যাতে সেখানে কোনো মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। মাদক প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ডিবির অভিযানে দুই অনলাইন জুয়াড়ি আটক, মাদক সেবনের সরঞ্জামসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬