Dhaka ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ইয়াবাসহ আটক আসামির পরিবারের কাছে ঘুস দাবির অডিও ফাঁস, এসআই ক্লোজড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 87

ঝিনাইদহের শৈলকুপায় ইয়াবাসহ আটক এক ব্যক্তিকে ‘সহজ ধারায়’ আদালতে চালানের আশ্বাস দিয়ে তার পরিবারের কাছে ঘুস দাবির অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ-সংক্রান্ত কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত এসআই তরিকুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহের পুলিশ সুপার তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৫ আগস্ট) বিকেলে শৈলকুপার ভগবাননগর গ্রামের বিপুল হোসেনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেন এসআই তরিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, আটকের পর তাকে আইনের ‘সহজ ধারায়’ আদালতে পাঠানোর আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা ঘুস দাবি করেন তিনি। একপর্যায়ে বিপুলের পরিবারের সদস্যরা নগদ ১২ হাজার টাকা দেন। বাকি ৮ হাজার টাকা থানায় নিয়ে আসার জন্য বলা হয়।

টাকা লেনদেনের কথোপকথনের একটি অডিও রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, টাকা নেওয়ার পরও বিপুলকে মাদক আইনের কঠোর ধারায় আদালতে পাঠানো হয়। পরে পরিবারের সদস্যরা টাকা ফেরত চাইলে এসআই তরিকুল নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে আটক ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে এসআই তরিকুলের কথোপকথন শোনা যায়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘১২ হাজার টাকা নগদ দেন, বাকি ৮ হাজার থানায় নিয়ে আসেন।’ এ সময় তিনি ‘থার্টি ফোর’ ধারায় চালান দেওয়ার কথা উল্লেখ করে আদালতে গেলেই জামিন হবে বলেও দাবি করেন।

অডিওতে পরিবারের সদস্যরা জামিনের বিষয়ে জানতে চাইলে এসআই তরিকুলকে বলতে শোনা যায়, পরিচিত আইনজীবীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য। তিনি আরও বলেন, ওই ব্যক্তিকে সন্দেহজনক ধারায় দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে প্রথমে অস্বীকার করেন এসআই তরিকুল ইসলাম। তবে রোববার সন্ধ্যায় তাকে প্রত্যাহারের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল কেটে দেন।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, বিতর্কিত অডিও ক্লিপটি পুলিশের নজরে এসেছে। পুলিশ সুপারের নির্দেশে এসআই তরিকুল ইসলামকে ইতোমধ্যে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইয়াবাসহ আটক আসামির পরিবারের কাছে ঘুস দাবির অডিও ফাঁস, এসআই ক্লোজড

প্রকাশের সময় : ০১:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬