Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কালুখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও হাইজিন সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 110

রাজবাড়ীর কালুখালীতে উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি স্কুল অডিটোরিয়াম সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে হারমোনিয়াম, স্কুল বেঞ্চ, লাইট, ফ্যান, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র, স্যানিটারি ন্যাপকিন, ব্যাডমিন্টন র‌্যাকেট, বল, দাবা ও লুডুসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. হারুন অর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের পরিকল্পনায় স্কুল পর্যায়ে আজ যে সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চায়। আমরা সে লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার দিয়ে করছি। আমাদের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতায় একটি বাসযোগ্য রাষ্ট্র গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও হাইজিন সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ০৭:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬