Dhaka ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নওগাঁয় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 71

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিল সরদার (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে গত ৭ আগস্ট মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, নওগাঁ সদর থানার দেবিদার থেকে ফতেহপুরগামী সড়কের জৈনক বক্করের বাড়ির পাশে বিবির পুকুরপাড়ে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাকিল সরদারকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-পরিচয় জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নওগাঁ সদর উপজেলার টেপাগাড়ী এলাকার বাবুল সরদারের ছেলে।

পরে উপস্থিত লোকজনের সামনে সাকিলের দেহ তল্লাশি করা হলে তার পরিহিত হাফপ্যান্টের পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর জিপারযুক্ত পলিথিনে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় সাকিল সরদারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬