Dhaka ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা হাসিনার বক্তব্য ‘সমর্থন করে না’ ভারত, যা জানালেন জয়সওয়াল

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 12

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অনুষ্ঠিত এক ‘সংবাদ সম্মেলনে’ যুক্ত হয়ে আবারও আলোচনায় আসার পরেই এমন কথা বলেন সাকিব।

সাকিবের দেশে ফেরা নিয়ে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে তার অবস্থান থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। আমার মনে হয়, তার আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। আর যদি ফেরেনও, তাহলে তা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।’

প্রতিমন্ত্রীর ভাষ্য, সরকার এতদিন বিষয়টি নমনীয়ভাবে বিবেচনা করলেও সাম্প্রতিক ঘটনাগুলোর পর সেই অবস্থান বদলে গেছে।

আমিনুল আরও বলেন, ‘আমরা এতদিন বিষয়টি অনেক নমনীয়তা ও সহনশীলতার সঙ্গে বিবেচনা করছিলাম। কিন্তু এরপর আর সেভাবে ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যে ব্যক্তি একজন স্বৈরশাসকের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন, আমার মতে তার আর ফেরার সুযোগ নেই। আমরা তাকে একজন ক্রিকেটার হিসেবেই দেখছিলাম, তাই কিছুটা নমনীয় ছিলাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই।’

এর আগে, ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছিলেন, ‘যেহেতু তাদের (সাকিব-মাশরাফি) বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব–মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬