Dhaka ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণের বারসহ পাসপোর্টধারী যাত্রী আটক গণঅভ্যুত্থান দিবসে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক নওগাঁয় ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জাবিতে প্রকাশ্যে ঘুরছেন জুলাই হামলায় বহিষ্কৃত ছাত্রলীগকর্মী, আসাদুলের বিরুদ্ধে ‘শেল্টার’ দেওয়ার অভিযোগ রাজবাড়ীতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল কালুখালীর বড়ইচারা গ্রামের ৩ কিলোমিটার সড়কে দুর্ভোগের শেষ নেই নওগাঁর মান্দায় চোলাই মদসহ গ্রেফতার ১ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাককানইবিতে আলোচনা সভা ও দোয়া

গণঅভ্যুত্থান দিবসে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক

পবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 9

‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিচারণে প্রদর্শনী বিতর্কের আয়োজন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (পিএসটিইউডিসি)।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে এ প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।

প্রদর্শনী বিতর্কের বিষয় ছিল—‘এই সংসদ বিশ্বাস করে, ৩৬ জুলাইয়ের ঘটনাবলি জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা উচিত।’ বিষয়টি নিয়ে সরকারি ও বিপক্ষ দল যুক্তি, তথ্য ও বিশ্লেষণ উপস্থাপনের মাধ্যমে বিতর্কে অংশ নেয়। দীর্ঘ যুক্তি-প্রতিযুক্তির পর বিচারকদের রায়ে বিপক্ষ দল বিজয়ী হয়। একই সঙ্গে সেরা বিতার্কিক নির্বাচিত হন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিপক্ষ দলের সদস্য কানিজ ফাতেমা।

সরকারি দলে বিতর্ক করেন মো. শাহরিয়ার হোসাইন মিরাজ, শাহাদাত হোসাইন ও সুমাইয়া আমিন। বিপক্ষ দলে ছিলেন শাহরিয়ার ইসলাম রাফি, মাসুদা আক্তার রিফা ও কানিজ ফাতেমা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আলী আজগর।

অনুষ্ঠানে উপস্থিত এএনএসভিএম অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুজাইফা আখন্দ সাদ বলেন, “এ ধরনের প্রদর্শনী বিতর্ক আমাদের ইতিহাসকে নতুনভাবে ভাবতে এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো বিশ্লেষণ করতে শেখায়। শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তা ও মত প্রকাশের দক্ষতা বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পবিপ্রবি ডিবেটিং ক্লাবের সভাপতি শাহরিয়ার হোসাইন মিরাজ বলেন, “৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার লক্ষ্যেই আমরা এ প্রদর্শনী বিতর্কের আয়োজন করেছি। বিতর্কের মাধ্যমে ভিন্নমতকে সম্মান জানিয়ে যুক্তি ও তথ্যের ভিত্তিতে আলোচনা করার সংস্কৃতি গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও জাতীয় ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পবিপ্রবি ডিবেটিং ক্লাব এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, “পবিপ্রবি ডিবেটিং ক্লাব শুধু বিতর্কচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমসাময়িক জাতীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষার্থীদের যুক্তিবাদী, বিশ্লেষণধর্মী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকে।”

আয়োজকদের মতে, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে ইতিহাসচর্চা, মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর মতবিনিময়ের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণঅভ্যুত্থান দিবসে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক

প্রকাশের সময় : ১০:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬