Dhaka ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় মারধর করায় স্কুলছাত্ররা পুড়িয়ে দিল প্রধান শিক্ষকের মোটরসাইকেল প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে ৪ স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘর থেকে জামায়াতের সমর্থককে আটক নওগাঁ সীমান্তে ৯৪.৭৫ কেজির বিরল কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার জবির সংঘর্ষের জের ন্যাশনাল মেডিকেলে, চিকিৎসা নিতে গিয়েও হামলার অভিযোগ বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এলো কাঁচামরিচ পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে মক্কার পথে নাটোরের দুলাল কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ করতে কাজ করছে প্রসিকিউশন’

৪ স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘর থেকে জামায়াতের সমর্থককে আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 15

পঞ্চগড়ে নারীর ঘর থেকে জামায়াতের এক সমর্থককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (৩ আগস্ট) রাত ১১টার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জহিরুল ইসলাম (৪২) স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই নারীর ঘরে জহিরুলকে দেখতে পেয়ে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করেন। এরপর তাকে দড়ি দিয়ে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে রাতে তাকে থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে আজ সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে এবং তিনি এলাকায় জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, আজ বিকেল তিনটা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে জহিরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা চললেও জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, তিনি দলের সদস্য নন। তাদের ভাষ্য, জহিরুল ইসলাম কেবলই একজন সমর্থক। সাংগঠনিকভাবে তার কোনো পদ বা সদস্যপদ নেই।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, নারী ও পুরুষ দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪ স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘর থেকে জামায়াতের সমর্থককে আটক

প্রকাশের সময় : ০৬:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬