Dhaka ১০:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

রাজবাড়ীতে কৃষক সমিতির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 67

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষক সমিতির জেলা কমিটির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের আজাদী ময়দানসংলগ্ন জেলা উদীচীর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মণ্ডল। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক সমিতির সদস্য মজিবর রহমান।

এছাড়া বক্তব্য দেন জেলা কৃষক সমিতির সহসভাপতি আব্দুস সামাদ মিয়া, আবুল কালাম মো. মোস্তফা ও তোফাজ্জেল হোসেন, সহসাধারণ সম্পাদক সঞ্জিত দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম এবং গোয়ালন্দ উপজেলা কৃষক নেতা ও জেলা কমিটির সদস্য ক্বারী মো. শাহাবুদ্দিন। সভা পরিচালনা করেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান।

সভায় বক্তারা অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের তিন দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘দেশবিরোধী অবৈধ বাণিজ্য চুক্তি’ করেছে। তাদের দাবি, এ চুক্তি বাস্তবায়িত হলে দেশের কৃষি খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে এবং কৃষকদের দুর্ভোগ বাড়বে।

বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষি ধ্বংস হলে দেশের অর্থনীতির অন্যতম ভিত্তিও ক্ষতিগ্রস্ত হবে। তাই ওই চুক্তি বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।

সভায় কৃষিপণ্য বিক্রিতে হাট-বাজারে কথিত দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলন সফল করতে জেলার সব শাখা কমিটির সম্মেলন দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে কৃষক সমিতির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬