Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

মেসির ফেরার ম্যাচে জিততে পারল না ইন্টার মায়ামি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 95

বিশ্বকাপ ফাইনালের পর ক্লাব ফুটবলে ফিরে জয়ের দেখা পাননি লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

রোববার ম্যাচের ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন, তবে কোনোটি কাজে লাগাতে পারেননি।

ইন্টার মায়ামির হয়ে ১৬তম মিনিটে লুইস সুয়ারেজ গোল করে দলকে এগিয়ে দেন। পরে আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বাস। প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়া অ্যালেনের হেডে আবারও এগিয়ে যায় মায়ামি। তবে ৮৪তম মিনিটে ব্রাইস মেন্দেজের দুর্দান্ত ফ্রি-কিকে সমতায় ফেরে কলম্বাস ক্রু।

এই ড্রয়ের ফলে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিল এসসির সংগ্রহ ৪০ পয়েন্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেসির ফেরার ম্যাচে জিততে পারল না ইন্টার মায়ামি

প্রকাশের সময় : ১২:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬