Dhaka ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 30

ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে আর খেলবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর যে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন, এবার সেটিই স্পষ্টভাবে নিশ্চিত করেছেন তিনি।

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের ক্লাব সান্তোসের হয়ে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নেইমার বলেন, জাতীয় দলের সঙ্গে তার পথচলা শেষ। তিনি বলেন, হলুদ জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন এবং এখন আর জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান না।

এর মাধ্যমে ব্রাজিলের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হওয়া এই ফরোয়ার্ড ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেছেন।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে এবং সেখানেই তার আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি।

ব্রাজিলের হয়ে নেইমারের একমাত্র সিনিয়র শিরোপা ছিল ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে স্বর্ণপদক জেতান তিনি। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

এদিকে, সম্প্রতি সান্তোসের ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের ভর্ৎসনা করার অভিযোগ অস্বীকার করেছেন নেইমার। তিনি দাবি করেন, এসব খবর সম্পূর্ণ মনগড়া। ম্যাচের পর তিনি শুধু দলের আরও ভালো খেলার প্রয়োজনীয়তার কথা বলেছেন এবং অধিনায়ক হিসেবে সেটিই ছিল তার দায়িত্ব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

প্রকাশের সময় : ০৪:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬