Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার

জাবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১১:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 74

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের স্কলারশিপ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, গবেষণা, আইইএলটিএস প্রস্তুতি, ভিসা প্রক্রিয়া ও আন্তর্জাতিক আবেদন কৌশল সম্পর্কে সম্যক ধারণা দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) হায়ার স্টাডি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিশেষ সেমিনার ‘হায়ার স্টাডি ৩৬০°’।

শনিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশি-বিদেশি শিক্ষা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্বের বিভিন্ন দেশে পূর্ণাঙ্গ স্কলারশিপ অর্জনকারী জাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।

নিবন্ধন ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মাহদি হাসান। পরে পর্যায়ক্রমে কমনওয়েলথ স্কলারশিপ, EducationUSA, স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম, আইডিপি আইইএলটিএস মাস্টারক্লাস, স্মার্ট ইউনিভার্সিটি সিলেকশন, এমএক্সটি স্কলারশিপ, একাডেমিক সিভি রাইটিং এবং ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ স্কলারশিপবিষয়ক সেশনে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ‘President’s PhD Scholarship’ এবং ইউনিভার্সিটি অব লিডসের ‘Commonwealth PhD Scholarship’প্রাপ্ত সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন বলেন, আন্তর্জাতিক স্কলারশিপ অর্জনে ভালো ফলাফলের পাশাপাশি গবেষণার অভিজ্ঞতা, সুস্পষ্ট একাডেমিক লক্ষ্য এবং পরিকল্পিত প্রস্তুতির বিকল্প নেই। আবেদনকারীদের শুরু থেকেই গবেষণা ও প্রোফাইল গঠনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

অভিজ্ঞতা বিনিময় পর্বে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে পূর্ণাঙ্গ অর্থায়নে মাস্টার্স ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া আকমল মাসুদ জানান, সঠিক পরিকল্পনা, গবেষণার অভিজ্ঞতা এবং সময়মতো প্রোফাইল প্রস্তুতিই তাঁর সফলতার মূল চাবিকাঠি।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদন নিয়ে অনুষ্ঠিত EducationUSA সেশনে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অফিসার ড. মারা বার্ড এবং এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর মুহাম্মদ সোহেল ইকবাল আবেদন প্রক্রিয়া, অর্থায়নের সুযোগ, বিশ্ববিদ্যালয় নির্বাচন ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা নির্ভুল তথ্যের ভিত্তিতে আবেদন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওরেগনে পূর্ণাঙ্গ অর্থায়নে পিএইচডি এবং হাঙ্গেরির ইউনিভার্সিটি অব ডেব্রেসেনে স্কলারশিপপ্রাপ্ত মো. শাহরিয়ার ইসলাম।

দুপুরের পর আইডিপি এডুকেশনের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মারিয়া (ডালিয়া) ফ্লোইন আইইএলটিএস প্রস্তুতি, স্টেটমেন্ট অব পারপাস (SOP), স্কলারশিপ এবং বিদেশে উচ্চশিক্ষার আবেদন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ভাষাগত দক্ষতা ও শক্তিশালী SOP একজন আবেদনকারীর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া স্মার্ট ইউনিভার্সিটি সিলেকশন ও অধ্যাপকদের কাছে কার্যকর ই-মেইল লেখার কৌশল নিয়ে আলোচনা করেন ফারহান আপন। একই পর্বে যুক্তরাষ্ট্রের Wesleyan University-তে পূর্ণাঙ্গ অর্থায়নে পিএইচডির সুযোগ পাওয়া মো. মেহেদী হাসান গবেষণা, ল্যাব অভিজ্ঞতা ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আবেদন বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

এমএক্সটি স্কলারশিপ বিষয়ে আলোচনা করেন এস. এম. শাহরিয়ার আহমেদ। আর একাডেমিক সিভি রাইটিং সেশনে এমএক্সটি স্কলারশিপপ্রাপ্ত গাজী ইশমাম হাসান একটি কার্যকর ও তথ্যসমৃদ্ধ একাডেমিক সিভি তৈরির বিভিন্ন কৌশল তুলে ধরেন।

দিনের শেষ সেশনে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া কবির। তিনি ইউরোপের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে যৌথ মাস্টার্সের সুযোগ পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শক্তিশালী গবেষণা-প্রোফাইল, মানসম্মত SOP এবং সুপারিশপত্র আন্তর্জাতিক স্কলারশিপ অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিনব্যাপী এ আয়োজন পুরস্কার বিতরণ, অংশগ্রহণকারীদের সনদ প্রদান এবং সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

সমাপনী বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাবের সভাপতি আব্দুস সাফওয়ান বলেন, ‘হায়ার স্টাডি ৩৬০°’-এর মূল লক্ষ্য আন্তর্জাতিক উচ্চশিক্ষা, স্কলারশিপ, গবেষণা, ভর্তি ও ভিসাসংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য শিক্ষার্থীদের কাছে এক প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে দেওয়া। তিনি বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের বৈশ্বিক উচ্চশিক্ষার পথচলাকে সহজ করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার

প্রকাশের সময় : ১১:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬