Dhaka ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হতে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা দল থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে বাবা-মা হারানো এতিম পাঁচ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা রাজধানীর কাঁচাবাজার: শিমের কেজি ২০০, ব্রয়লার ১৮০ টাকা বদলগাছীতে মাদক কারবারি আটকের পর এএসআই মোমিনকে ফাঁসানোর অভিযোগ

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক শামীম কায়সার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
  • প্রকাশের সময় : ০৪:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 87

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর অধ্যাপক ড. এম. শামীম কায়সার বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফিজিক্যাল সায়েন্সেস ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছেন। এ অর্জনে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জুলাই বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি স্বাক্ষরিত এক পত্রে অধ্যাপক ড. এম. শামীম কায়সারের স্বর্ণপদক অর্জনের বিষয়টি জানানো হয়।

ড. শামীম কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশলে স্নাতক ও স্নাতকোত্তর এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষক এবং জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘এডভান্সড ইন্টেলিজেন্স, ইনফরমেটিক্স অ্যান্ড স্মার্ট ট্রান্সফরমেশন’ গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, বিগ ডাটা অ্যানালিটিক্স, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং এবং স্মার্ট হেলথকেয়ার তাঁর প্রধান গবেষণার ক্ষেত্র। এ পর্যন্ত তিনি ৩৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ, বই ও বইয়ের অধ্যায় প্রকাশ করেছেন এবং একাধিক আন্তর্জাতিক ও সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন।

এছাড়া Research.com-এর সূচকে তিনি ২০২৪ ও ২০২৫ সালে বাংলাদেশের সেরা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পাশাপাশি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে স্থান পেয়েছেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “ড. এম. শামীম কায়সারের এ স্বর্ণপদক প্রাপ্তি তাঁর গবেষণা ও শিক্ষকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে গবেষণা, উদ্ভাবন এবং সমাজের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।”

তিনি অধ্যাপক ড. এম. শামীম কায়সারের অব্যাহত সাফল্যও কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক শামীম কায়সার

প্রকাশের সময় : ০৪:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬