ক্যাশলেস বাংলাদেশ গড়তে রাজবাড়ীতে পূবালী ব্যাংকের উদ্বুদ্ধকরণ সভা ও র্যালি
- প্রকাশের সময় : ০৬:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 10
‘ক্যাশলেস বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি, রাজবাড়ী শাখার উদ্যোগে উদ্বুদ্ধকরণ সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে শহরের মনোক টাওয়ার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মনোক টাওয়ারে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, রাজবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক হাসানুজ্জামান হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এ ছাড়া রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ করতে ক্যাশলেস বাংলাদেশের বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা তুলে ধরা হয় এবং সবাইকে ডিজিটাল ব্যাংকিং ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।























