Dhaka ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

দৌলতদিয়ায় সাড়ে ১০ কেজির ঢাই মাছ ৫৮ হাজার টাকায় বিক্রি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 60

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিরল প্রজাতির ঢাই মাছ ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চট্টগ্রামের জাহাঙ্গীর চৌধুরী নামের এক সৌদি আরব প্রবাসী মাছটি প্রতি কেজি ৫ হাজার ৪০০ টাকা দরে কিনে নেন।

স্থানীয় সূত্র জানান, মঙ্গলবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়ার কলাবাগান এলাকার পদ্মা নদীতে এক জেলের জালে বিশালাকার মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়ার ইউনুস মণ্ডলের আড়তে মাছটি বিক্রির জন্য আনা হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

নিলামে প্রতি কেজি ৫ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২৪০ টাকায় মাছটি কিনে নেন ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। এ সময় বিরল ও সুস্বাদু ঢাই মাছটি এক নজর দেখতে আড়তে বিপুলসংখ্যক উৎসুক স্থানীয় মানুষ ভিড় জমান।

ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, ঢাই অত্যন্ত সুস্বাদু মাছ হলেও নদীতে এখন আর সচরাচর এটি পাওয়া যায় না। গত বছর তিনি ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ কিনেছিলেন, আর আজ পেলেন ১০ কেজি ৮০০ গ্রামের এই মাছটি। মাছটি আড়ত থেকে কেনার পরপরই তিনি অনলাইনে যোগাযোগ করে কেজিতে ১০০ টাকা লাভে সৌদি প্রবাসী ক্রেতার কাছে বিক্রি করে দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় সাড়ে ১০ কেজির ঢাই মাছ ৫৮ হাজার টাকায় বিক্রি

প্রকাশের সময় : ০৬:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬