Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 76

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নির্ধারণী ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৪৪ রানের লক্ষ্য দাঁড়িয়েছে। বুলাওয়েতে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিক জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে।

ইনিংসের শুরুতেই শেখ মেহেদী হাসান জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভেঙে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। তবে এরপর দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও ডিওন মেয়ার্স ৭১ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। বেনেট ৩৮ বলে ৪৭ রান করে ফিরলেও মেয়ার্স ৫২ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা।

এই দুই ব্যাটারের বিদায়ের পর জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়ক সিকান্দার রাজা ৩, রায়ান বার্ল ৭, ব্র্যান্ড ইভান্স ১ ও ক্লাইভ মাদান্দে শূন্য রানে আউট হন। শেষ পর্যন্ত মিল্টন সুম্বা ৪ এবং মাপোসা শূন্য রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী হাসানসহ আরও তিন বোলার একটি করে উইকেট নেন।

তিন ম্যাচের সিরিজে উভয় দল বর্তমানে ১-১ সমতায় রয়েছে। ফলে সিরিজ জিততে বাংলাদেশকে ২০ ওভারে ১৪৪ রান করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

প্রকাশের সময় : ০৬:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬