Dhaka ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রতিষ্ঠাতা সদস্যের স্মরণে দোয়া মাহফিল

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০২:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 196

ঝিনাইদহের কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আফছার আলী মন্ডলের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান আশরাফুল আলম সবুজ। এছাড়াও বক্তব্য দেন সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, রেদওয়ানুর রহমান, আশরাফুজ জামান, আব্দুল মজিদ শেখসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, মরহুম আফছার আলী মন্ডল ছিলেন শিক্ষার্থীদের কাছে একজন আলোকবর্তিকা, স্নেহশীল ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর আন্তরিকতা, সততা এবং মানবিক গুণাবলী কলেজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং বলেন, তিনি কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মুছা করিম। শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক নাছির উদ্দীন।

এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রতিষ্ঠাতা সদস্যের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশের সময় : ০২:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬