Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

কোটালীপাড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 104

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় দলের বিজয় প্রত্যাশায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। উপজেলার বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি বিশেষ খাবারের আয়োজনও করা হয়েছে।

উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ ভূরিভোজের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, সকাল থেকেই পবনাপাড় গ্রামসহ আশপাশের এলাকা থেকে আর্জেন্টিনার সমর্থকেরা ক্লাব প্রাঙ্গণে জড়ো হয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। খেলা উপভোগের জন্য সেখানে বড় পর্দারও ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে ভূরিভোজ ও বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। বিভিন্ন ক্লাব ও সংগঠনের পাশাপাশি অনেক পরিবারও বিশেষ খাবারের আয়োজন করেছে।

পবনাপাড় গ্রামের আর্জেন্টিনার সমর্থক বরকতউল্লাহ বলেন, “২০২২ সালে আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে আমরা ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। সমর্থকদের পাশাপাশি এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।”

উপজেলা যুবদলের সদস্য সচিব ও আর্জেন্টিনার সমর্থক মান্নান শেখ বলেন, “কান্দি ইউনিয়নে আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি আগত দর্শনার্থীদের আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

প্রকাশের সময় : ১২:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬