Dhaka ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাইকোর্টের আদেশে কালিকাপুর ইউপির প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ফিরলেন আব্দুর রাজ্জাক জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল শাপলা চত্বর হত্যাকাণ্ড: খসড়া প্রতিবেদন প্রসিকিউশনে, মতবিনিময়ে হেফাজত নেতারা কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রতিষ্ঠাতা সদস্যের স্মরণে দোয়া মাহফিল ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্ট, চিকিৎসকের সতর্কতায় রক্ষা পেল রোগীর পা বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২ কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী আজকের ই-পেপার (১৮ জুলাই ২০২৬) কবিতা ‌‘মন মানে না মানা’ ইরান যুদ্ধে ৪৪৬ মার্কিন সেনা হতাহত

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন বেলিংহাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 9

দুই দল মিলিয়ে গোল হলো মোট দশটি। সেখানে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের পা থেকে এলো একটি। যখন ম্যাচে ফেরার শেষ আশায় বুক বাঁধছিল ফ্রান্স, তখন অন্তিম মুহূর্তে ফ্রান্সের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন তিনি। আর এই গোলের মাধ্যমেই বিশ্বকাপে ইংলিশ ফুটবলারদের মধ্যে নতুন গড়লেন বেলিংহাম।

ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে বেলিংহামের গোল ছিল ৬টি। ফ্রান্সের বিপক্ষে গোল করে বিশ্বকাপের এক আসরে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের নামে করে নিলেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। গ্যারি লিনেকার ও হ্যারি কেইনের ৬ গোলের রেকর্ড ভেঙে ৭ গোল করে এখন তিনি এককভাবে এই কীর্তির মালিক।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬–৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন বেলিংহাম।

ফ্রান্সের বিপক্ষে করা গোলটি ছিল চলতি বিশ্বকাপে বেলিংহামের সপ্তম। এর মধ্য দিয়ে বিশ্বকাপের এক আসরে ইংল্যান্ডের কোনো ফুটবলারের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন তিনি। এতদিন এই কীর্তির মালিক ছিলেন ইংল্যান্ডের দুই কিংবদন্তি গ্যারি লিনেকার ও হ্যারি কেইন। ১৯৮৬ সালের বিশ্বকাপে লিনেকার করেছিলেন ৬ গোল। চলতি ২০২৬ বিশ্বকাপে ৬টি করে গোল করে সেই রেকর্ডে ভাগ বসান কেইন ও বেলিংহাম।

ফ্রান্সের বিপক্ষে শেষ ম্যাচে কোচ টমাস টুখেল মাঠেই নামাননি কেইনকে। তাই তিনি আর গোলের দেখাও পাননি। ফলে সুযোগ থাকলেও সেই রেকর্ড ছোঁয়া হয়নি কেইনের। কিন্তু মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন বেলিংহাম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন বেলিংহাম

প্রকাশের সময় : ০৯:৩৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬