Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা, অংশ নিল ২০০ বাইক

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৮:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 87

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে সামনে রেখে যশোরের বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল বাইকার হুডের আয়োজিত এ শোভাযাত্রায় প্রায় ২০০টি মোটরসাইকেল অংশ নেয়।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চেকপোস্ট, নোম্যান্সল্যান্ড ও নাভারন বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোল পৌর গেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় মানুষ হাত নেড়ে শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের উৎসাহ দেন।

বেনাপোল বাইকার হুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও অ্যাডমিন আতিকুজ্জামান রিমু বলেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে শার্শা উপজেলার আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থকেরা একত্রিত হয়েছেন। শোভাযাত্রার মাধ্যমে তারা প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। পাশাপাশি সবাই মিলেমিশে ফাইনাল ম্যাচ উপভোগের প্রত্যাশাও ব্যক্ত করেন।

বেনাপোল ক্রীড়া সংস্থার সম্পাদক রায়হানুজ্জান দিপু বলেন, তারা দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক। অতীতের সাফল্যের ধারাবাহিকতায় এবারও আর্জেন্টিনার ভালো খেলার প্রত্যাশা করছেন। তিনি বলেন, ফাইনালে দলটি জয়ী হবে বলেই তারা আশা করছেন।

মেসি-সমর্থক ওমর ফারুক বলেন, এত বড় আয়োজনের অংশ হতে পেরে তিনি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, আর্জেন্টিনা ফাইনালে জয়লাভ করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা, অংশ নিল ২০০ বাইক

প্রকাশের সময় : ০৮:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬