Dhaka ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 91

নওগাঁর আত্রাই উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।

পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিশোরীর বাবা মো. আব্দুল ওহাবকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের গুলিয়া গ্রামের বাসিন্দা।

এ সময় কনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেওয়া হবে না—এ মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সরকারি আইন অনুযায়ী ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৪:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬