Dhaka ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রানীনগরে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ১১:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 67

নওগাঁর রানীনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা এবং রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই রতন কুমার সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি দল রানীনগর উপজেলার করজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে সজীব চন্দ্র দেবনাথ (২০), পিতা- অসিত চন্দ্র দেবনাথ, সাং- করজগ্রাম, থানা- রানীনগর, জেলা- নওগাঁকে গ্রেপ্তার করে।

পরে তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল এবং একটি সিম্ফনি বিএল-১৩২ মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় রানীনগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রানীনগরে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬